chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে : জায়েদ খান

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে বিনোদন অঙ্গনের অনেকের সঙ্গে দেখা গেলেও পাওয়া যায়নি জায়েদ খানের সঙ্গে। এবার এক ফ্রেমে ধরা দিয়েছেন তারা। তবে সেখানে জায়েদের সঙ্গে ভালো ব্যবহার করতে দেখা যায়নি সাকিবকে। উল্টো জায়েদের ফোন ছুড়ে ফেলেছেন পানিতে।

৫ সেকেন্ডের এ ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা গেছে, জায়েদ খানের সঙ্গে সেলফি তুলছেন সাকিব। এরপর মুখে অবহেলা ও বিরক্তির ছাপ ফুটিয়ে তুলে মুঠোফোন ছুড়ে মারেন সুইমিং পুলের পানিতে। এরপর সোজা হেঁটে যান সামনের দিকে। ততক্ষণে শুকিয়ে গেছে জায়েদের মুখ। সুইমিং পুলের জলের দিকে তাকিয়ে হায় হুতাশ করছেন তিনি। ছটফটানি দেখে এটি স্পষ্ট যে মুঠোফোনটি জায়েদের ছিল।

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন জায়েদ। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে? শীঘ্রই সব জানাব তারপর আপনারাই বিচার কইরেন। জায়েদের এ স্ট্যাটাস দেখে এটি স্পস্ট যে ভিডিওটি সাজানো।

ধারণা করা হচ্ছে, এটি একটি শুটিংয়ের অংশ হয়ে থাকতে পারে। তবে এটি কোনো বাণিজ্যিক কার্যক্রমের অংশ নাকি অন্য কোনো ধরণের শুটিং তা কেউ নিশ্চিত করতে পারেনি।

 

তাসু / চখ

এই বিভাগের আরও খবর