chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঈদের আগে পার্লারে তরুণীদের ভিড়

ঈদের ঠিক আগ মুহূর্তে চট্টগ্রামের বিউটি পার্লারগুলোতে এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন পার্লারকর্মীরা।

শহরে ঘুরে দেখা যায়, নারীরা ঈদে নিজেদের পরিপাটি ও সাজসজ্জায় অপরূপ করে তোলার জন্য কিশোরী, তরুণী থেকে চলিশোর্ধ্ব গৃহিণীরা পর্যন্ত পার্লারগুলোতে ভিড় করছেন।

ভ্রু-প্লাক, বিভিন্ন ধরনের হেয়ার কাট, পার্টি মেকআপ, খোঁপার চুল সেটিং, ফেসিয়াল, বিচ, বোলার, স্টেট পাম্প, মেহেদি থেকে শুরু করে নাক-কান ফোঁড়ানোর কাজটিও মেয়েরা পার্লার থেকে করিয়ে নিচ্ছেন। প্রতিটি পার্লারে ২০-৩৫টি আইটেমের কাজ হচ্ছে।

পার্লারকর্মী সাম্মিমা বলেন, ঈদকে সামনে রেখে ভ্রু-প্লাক, চুল সেটিং, ফেসিয়াল, মেহেদির কাজ বেশি করা হচ্ছে।

তিনি আরও বলেন, তরুণী ও নববধূরা নিজেদের সাজাবেন চাঁদরাতে ও ঈদের দিন সকালে। তাই আগে থেকেই তারা বুকিং দিয়ে রেখেছেন। আর ঈদে বিয়েও হয় বেশি। এখানে বউ সাজের কাজ চার হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা।

গৃহিণী বিলকিস বেগম বলেন , ভ্রু-প্লাক ও চুল সেটিং করতে এসেছি। ঈদের আগে নিজেকে একটু পরিপাটি করতে এগুলোর প্রয়োজন হয়। বাসায় যে কাজগুলো করা যায় না, তা পার্লারের মাধ্যমে সারতে হয়।

টাচ লেডি বিউটি লাউঞ্চ   বিউটি পার্লারের পরিচালক খুকুমনি বলেন, এ বছর আমাদের ব্যবসা ভালো হচ্ছে। আমার প্রধান বিউটিশিয়ানকে সাড়ে ১৫  হাজার টাকা বেতন দিয়েছি। ব্যবসা ভালো হওয়ার কারণে দিতে পেরেছি।

নগরীর ৭,৮  ওয়ার্ডের নারী কাউন্সিলর  জেসমিন পারভীন জেসী বলেন,  নারী এ ব্যবসায় জড়িত থেকে উপার্জন করছেন। পার্লার নারীদের অর্থনৈতিক কর্মসংস্থানের একটি ইতিবাচক দিক। গত কয়েক বছরে এই ব্যবসা অনেক নারীর বেকারত্ব ঘুঁচিয়েছে।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর