chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন অপহৃত শিক্ষক

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় ১ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন অপহৃত দমদমিয়া আলোর পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল আলম।

রবিবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টায় উপজেলার হোয়াইক্যং খারাংখালী বাজারে তাকে ছেড়ে যায় অপহরণকারীরা। সোমবার (১ এপ্রিল) রাত ১টায় উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী এ তথ্য জানান।

ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, অপহৃত স্কুলশিক্ষক রবিউল আলম ১ লাখ টাকায় হোয়াইক্যং খারাংখালী বাজার এলাকা থেকে কিছুক্ষণ আগে মুক্তি পেয়েছেন। তিনি সুস্থ আছেন।

রবিউল আলমের স্ত্রী বলেন, আমার স্বামী বাসায় ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড় নিয়ে যায় অপহরণকারীরা। পরে রাতে আমার স্বামীর মোবাইল ফোন থেকে কল দিয়ে নিজেদের অপহরণকারী পরিচয় দিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রাত ১০টার দিকে ১ লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর