সাকিবের সিদ্ধান্তে স্বস্তিতে বিসিবি
চোটের কারণে নিউজিল্যান্ড সফরে না যাওয়ায় যুক্তরাষ্ট্রে গেছেন সাকিব আল হাসান। সেখানে একটি সংবর্ধনা অনুষ্ঠানে গতকাল (১১ ডিসেম্বর) সাকিব জানান, ভিনদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে আর খেলতে চান না তিনি, সময় দিতে চান দেশের ক্রিকেটে, জাতীয় দলে। সাকিবের এমন কথায় স্বস্তির বাতাস বইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের এই চেয়ারম্যান মিরপুরে এক সংবাদ সম্মেলনে বললেন, ‘নিশ্চিতভাবেই! আমি ওর স্টেটমেন্ট মিডিয়াতে দেখেছি। এটা আনন্দে ব্যাপার যে, এখন সে দেশের ক্রিকেটের ওপর বেশি দৃষ্টি দিয়েছে বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে। এটা আমাদের জন্য বড় একটা স্বস্তিদায়ক খবর। আমরা চাই সাকিব আমাদের এখানে যতগুলো সংস্করণ আছে, সে যেন আমাদের দেশের জন্য খেলুক। এটা আমাদের কামনা।
সাকিব শেষ কয়েক বছর ধরে জাতীয় দলে নিয়মিত নন। চোটের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আর ব্যক্তিগত ছুটির মিলিয়ে অনেক সিরিজে পাওয়া যায় না এই অলরাউন্ডারকে। এবার দেশের ক্রিকেটে পুরোদস্তুর মনোযোগ দিতে চান সাকিব।
জয়/চখ
