chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নারী ফুটবল বিশ্বকাপ

বিদায় অস্ট্রেলিয়া, প্রথমবার ফাইনালে ইংল্যান্ড

নারী ফুটবল বিশ্বকাপের সেমি ফাইনালে ঘরের মাঠে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করলো ইংল্যান্ড।

বুধবার সিডনির অলিম্পিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড নারী ফুটবল দল।

ম্যাচে প্রথম থেকেই বল দখলে এগিয়ে ছিলো ইংল্যান্ড। ৩৬ মিনিটে এলা টুনের গোলে লিড পায় তারা। অ্যালেসিয়া রুশোর এগিয়ে দেয়া বলটি দূরের পোস্টের ডান কোণা দিয়ে জালে পাঠান টুন।

এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়া। কিন্তু প্রথমার্ধে আর তা সম্ভব হয়নি। দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে স্যাম খের গোল করে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান।

এর আট মিনিট পরেই অস্ট্রেলিয়া শিবিরে আঘাত হানেন লরেন হেম্প। রবিবার ফাইনালে বিশ্বকাপ জেতার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ডের মেয়েরা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর