chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গাঁজা-ফেনসিডিলসহ তিন নারী মাদক কারবারি আটক

নগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও ১৭ কেজি গাঁজাসহ ৩ নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭।

বুধবার (১৪ জুন) আকবরশাহ থানাধীন গ্লাসকো এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পূর্ব ডিমাতলী গ্রামের মৃত শাহ আলমের মেয়ে রিনা আক্তার নিপু (২০), আবুল কালামের মেয়ে মোছা. তানিয়া বেগম (২০) ও মৃত সোলায়মানের মেয়ে রাবেয়া বেগম (২৫)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে একটি যাত্রীবাহী বাসযোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা নিয়ে কয়েকজন মাদক কারবারি চট্টগ্রামের দিকে আসছে।

এমন খবরে র‌্যাব-৭ এর আভিযানিক দল আকবর শাহ থানাধীন গ্লাসকো এলাকায় ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।

এ সময় একটি সন্দেহজনক বাসকে থামানোর সংকেত দিলে বাসটি চেকপোষ্টের সামনে এসে থামায়। এসময় তিন মহিলা বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের আটক করে।

পরবর্তীতে আটককৃত আসামীদের হেফাজতে থাকা ব্যাগ হতে ৫০ বোতল ফেন্সিডিল ও ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতদের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর