chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কথা সাহিত্যিক সমরেশ মজুমদার আইসিইউতে

প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদার ফুসফুস ও শ্বাসনালী সংক্রমণের কারণে গুরুতর অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রয়েছেন।

হাসপাতালের চিকিৎসকরা বলছেন, আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদার জানান, গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) সমস্যা রয়ছে তার। বৃহস্পতিবার নিজের বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বাইপাসের ধরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

গত দুইদিন কেবিনেই রাখা হয়েছিল তাকে। কিন্তু শনিবার বিকেলে অবস্থা কিছুটা খারাপের দিকে গেলে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউতে) নেওয়া হয়েছে।

৭৯ বছর বয়সী এই সাহিত্যিকের অসুস্থ হওয়ার খবরে সাহিত্যিক পরিমণ্ডলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত তার আরোগ্য কামনা করছেন গুণগ্রাহীরা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর