chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইপিজেডে গার্মেন্টস কর্মীর টাকা আত্মসাৎ: আটক প্রতারক

নগরীর ইপিজেড থানা এলাকায় প্রতারণার মাধ্যমে এক গার্মন্টস কর্মীর ২৪ হাজার ৫’শ টাকা আত্মসাতের অভিযোগে এক নারী প্রতারককে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে আত্মসাৎ করা ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) রাতে ইপিজেড থানাধীন চৌধুরী মার্কেট এলাকাস্থ ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে থেকে পুলিশ এ প্রতারককে আটক করতে সক্ষম হয়।

আটক প্রতারকের নাম রেশমি বেগম প্রকাশ তুফান (৩৪)। সে ভোলা জেলার বোরহান উদ্দীন থানাস্থ বড় বাজার এলাকার মো. ফারুক প্রকাশ রুবেলের মেয়ে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ডাচ বাংলা ব্যাংকের ওই বুথ থেকে টাকা উত্তোলন করতে আসে গার্মেন্টস কর্মী বিলকিস আক্তার। এসময় আগে থেকে সেখানে অবস্থান করছিলেন প্রতারক রেশমি।

গার্মেন্টস কর্মী বিলকিস আক্তারকে কথার জালে আটকে সহায়তা করার কথা বলে তার কাছ থেকে পাসওয়ার্ড জেনে নেয়। এরপর এটিএম কার্ড নিয়ে বুথে প্রবেশ করে। কিছুক্ষণ পর বেরিয়ে এসে ইন্টারনেটের সমস্যার কারণে টাকা উত্তোলন করা সম্ভব হয়নি জানিয়ে কার্ডটি বিলকিসকে ফেরত দিয়ে চলে যায়।

পরে নিজেই কার্ডটি বুথে প্রবেশ করালে ভুল পাসাওয়ার্ড শো করে লক হয়ে যায় কার্ড। হতাশাগ্রস্ত হয়ে বিলকিস কার্ডটি ব্যাগে রেখে মোবাইল বের করে দেখেন তিনিটি ক্ষুদেবার্তা আসে। এতে তার কার্ড থেকে মোট ২৪ হাজার ৫’শ টাকা উত্তোলন করার বার্তা দেন।

পরে ব্যাংক থেকে জানতে পারেন কে বা কাহারা তার কার্ড থেকে টাকা উত্তোলন করেছে। বিষয়টি ইপিজেড থানায় অবহিত করলে পুলিশ শুক্রবার ওই বুথের পাশ থেকে সন্দেহভাজন এক নারীকে আটক করে ভুক্তভোগীকে খবর দেন।

পরে ওই ভুক্তভোগী থানায় এসে প্রতারক ওই নারীকে সনাক্ত করলে তাকে আটক করে পুলিশ।

আজ শনিবার (১৫ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, আটক প্রতারক এ নারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর