chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনাভাইরাস: দেশে আরও ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ২৯১১ জন

দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৯১১ জন। এক দিনে করোনার সংক্রমণ ও মৃত্যুর এটাই সর্বোচ্চ সংখ্যা।

মঙ্গলবার ( ২ জুন) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর