chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন তিন বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নির্দেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন তিন বিচারপতি হলেন— মো. আশফাকুল ইসলাম, মো. আবু জাফর সিদ্দিকী ও জাহাঙ্গীর হোসেন। তারা হাইকোর্ট বিভাগের বিচারপতি ছিলেন।

এদিকে বিকেল ৪টায় নতুন তিন বিচারপতিকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ বর্তমানে আপিল বিভাগে ৬ জন বিচারপতি রয়েছেন। নতুন তিন বিচারপতি যুক্ত হওয়ায় আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৯ জনে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর