চট্টগ্রামে আরও ২০ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে গত চব্বিশ ঘন্টায় ১৩১ জনের নমুনা পরিক্ষা করে ২০ জনের প্রাণঘাতি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় কারো মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (১২ অক্টোবর ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ সব তথ্য দেওয়া হয়।
নতুন আক্রান্তের মধ্যে ১৫ জন নগর এলাকার এবং ৫ জন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ২৪৬ জন। এর মধ্যে নগরে ৯৪ হাজার ২৩৫ জন এবং উপজেলায় ৩৫ হাজার ০১১ জন । মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
নচ/চখ
