বায়েজিদে ট্রলি চাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে ট্রলির চাপায় বায়েজিদ বোস্তামী লিংক রোডে তার মৃত্যু হয়। বাড়ি ফৌজদারহাট এলাকায়।
প্রত্যক্ষ্যদর্শীরা সূত্রে জানা যায়, মোটরসাইকেলে মেয়েকে নিয়ে কলেজ থেকে ফিরছিলেন বাবা। এসময় একটি ট্রলি চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই ওই কলেজ ছাত্রীর মৃত্যু হয়। এতে তার বাবাও আহত হন। ঘটনাস্থলে নিহতের বাবা বিলাপ করতে করতে বলেন, আমার একমাত্র মেয়েকে ঘাতক ট্রলি কেড়ে নিয়েছে। আমি কি নিয়ে বাঁচবো এখন।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছে। ফৌজদারহাট এলাকায় তাদের বাড়ি বলে জানতে পেরেছি। বিস্তারিত পরে জানা যাবে।
আইএইচ/চখ